1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ সেই দুর্নীতিবাজ জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! রিয়েল ক্যাপিটা গ্রুপের “RCG বর্ষপূর্তি মেলা-২০২৬”-এর শুভ উদ্বোধন হকার সমস্যা সমাধানে প্রয়োজন পরিকল্পিত পুনর্বাসন আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী

হোমনায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক 

হোমনা (কুমিল্লা) প্রতিনিধ
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

কুমিল্লার হোমনায় ১৫ বোতল ফেনসিডিলসহ রাজিব মিয়া (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ। এ মাদক সিন্ডিকেটের নেপথ্যে কাদের হাত রয়েছে তার অনুসন্ধানে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত সোমবার রাত পৌনে ১টার দিকে পুলিশের বিশেষ অভিযানে উপজেলা সদরের হোমনা পশ্চিমপাড়ায় বজলুর রহমানের বাড়ির ২য় তলায় একটি ভাড়া বাসায় গোপন সংবাদে তল্লাশী চালিয়ে রাজিব মিয়া নামের ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। জানা গেছে, গ্রেফতার মাদক কারবারি রাজিব হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ভঙ্গারচর গ্রামের মোতালিব মিয়ার ছেলে। সে বর্তমানে উপজেলা সদরের হোমনা পশ্চিমপাড়া এলাকায় বজলুর রহমানের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে। এ ব্যাপারে হোমনা থানার ওসি মো. জয়নাল আবেদীন বলেন, এ ঘটনায় গ্রেফতার হওয়া মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি