1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বহুরূপ নিয়ে বিপাকে ইধিকা পাল

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_131072

বাংলাদেশী প্রিয়তমা ছবিটি দিয়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় ক্যারিয়ারের প্রথম ছবিতেই দর্শক মাত করেছিলেন এই অভিনেত্রী। ইধিকাকে নিয়ে নতুন খবর হলো তিনি নাকি বিপাকে আছেন। তিনি বহুরূপ নিয়েই নাকি বিপাকে। জানা গেছে, বহুরূপ তার অভিনীত কলকাতার একটি চলচ্চিত্রের নাম। তিনি মূলত বাংলাদেশের প্রিয়তমা ছবিতে অভিনয়ের পর কলকাতার ছবির নায়িকা হন। তার এই ছবিটির সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু ছবিটির বাজেট স্বল্পতার কারণে খানিকটা বিপাকেই পড়েছেন ইধিকা। কারণ, অনিশ্চয়তা দেখা দিয়েছে তার অভিনীত বহুরূপ নির্মাণ ও মুক্তির।

কলকাতার সংবাদমাধ্যম থেকে জানা গেছে, গেলো মাসে শুরু হয়েছিল বহুরূপ ছবির শুটিং। উত্তরবঙ্গে আউটডোর শুটিং হয়েছে। কলকাতায়ও শুটিং হয়েছে। কিন্তু সোহম চক্রবর্তী ও ইধিকা পাল অভিনীত এই ছবির শুটিং হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। গুঞ্জন রটেছে – ইউনিটের বকেয়া পারিশ্রমিক নিয়ে সমস্যা দেখা দিয়েছে। মূলত এই কারণেই ছবিটির শুটিং বন্ধ হয়ে গেছে। কবে নতুন করে শুটিং শুরু হবে – এটা এখনও দিন – তারিখ নিশ্চিত করে বলতে পারেননি নির্মাতারা।

এদিকে কাজ শুরুর আগে ঘোষণা দেওয়া হয়েছিল বহুরূপ ছবিতে সোহমকে দর্শক নতুনভাবে আবিষ্কার করবেন। কারণ, এই ছবিতে অভিনেতার সাতটি আকর্ষণীয় লুক থাকবে। ইধিকাও থাকছেন আনকোরা একটি চরিত্রে। ফলে, ঘোষণার পর থেকেই এই ছবিকে ঘিরে দর্শকের কৌতূহল রয়েছে। কিন্তু ছবির শুটিং বন্ধ হয়ে যাওয়ায়, ভাটা পড়ছে দর্শক কৌতূহলে। কবে এটি মুক্তি পাবে ? গল্পে আরও কী টুইস্ট থাকবে ? এসব প্রশ্ন আর করছেন না নেটিজেনরা। অনেকটা ধরেই নিয়েছেন, এই ছবিটি চিরতরে অসমাপ্ত কাজ হিসেবে বাক্সবন্দি হয়েই পড়ে থাকবে। তাই শিল্পী ও কলাকুশলীরাও শঙ্কায় আছেন, বহুরূপ ছবিটি অসমাপ্তই থেকে যায় কিনা।

কলকাতার গণমাধ্যম থেকে জানা গেছে, পরিচালক আকাশ মালাকার বকেয়া পারিশ্রমিক সংক্রান্ত সমস্যার কথা স্বীকার করলেও নিরাশার কথা বলেননি। এই বিষয়ে তিনি বলেছেন, পারিশ্রমিক বাকি থাকায় কিছুটা সমস্যা পড়তে হয়েছিল। কিন্তু তার মানে এই নয়, যে বহুরূপ এর কাজ চিরতরে থেমে গেছে; কোনোদিন আলোর মুখ দেখবে না। আশার কথা হলো, সমস্যা যা ছিল, তার সমাধান এরই মধ্যে করে ফেলেছেন প্রযোজকরা। তাই শুটিং বন্ধ নিয়ে যেসব গুজব ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন।

বহুরূপ নিয়ে নির্মাতা আরও জানিয়েছেন, মাত্র তিনদিনের শুটিং বাকি আছে, যা এতদিনে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। এখন ছবিটির কলাকুশলীদের কাছ থেকে সময় পাওয়া গেলে চলতি মাসের মধ্যেই যেটুকু শুটিং বাকি আছে, তা শেষ করা হবে। কাজ পরিকল্পনামাফিক শেষ হলে চলতি বছরের শেষ প্রান্তে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে কলকাতার ছবি নিয়ে অনিশ্চয়তার মুখে থাকলেও বাংলাদেশে স্বচ্ছন্দে কাজ করে যাচ্ছেন ইধিকা পাল। প্রিয়তমা’র পর আরও একবার শাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন ‘বরবাদ’ নামে নতুন একটি ছবিতে। অন্যদিকে ‘কবি’ নামে আরেকটি ছবিতে তিনি জুটি বেঁধেছেন অভিনেতা শরিফুল রাজের সঙ্গে। এরই মধ্যে এই ছবির ত্রিশ ভাগ কাজ শেষ হয়েছে। শীঘ্রি চূড়ান্ত হবে এর মুক্তির তারিখ।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি