1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

ঘুমের ওষুধের বদলে কিডনির ঔষধ, শঙ্কটাপন্ন রোগী

মো. জাহিদ হাসান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) 
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

 

ঔষধ বিক্রেতা ভুল করে ভুল ঔষধ দেওয়ায় সংকটাপন্ন এক নারী। উনার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে মহিউদ্দিন রানা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ করেছেন।
চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশনে লেখা ছিল (ডেনিক্সিল) ঘুমের ওষুধ। তবে ওষুধ বিক্রেতা তা না দিয়ে ভুলক্রমে রোগীকে দেন ( ডাইক্যালট্রল) কিডনির ওষুধ। ওষুধ খেয়ে রোগীর অবস্থা এখন শঙ্কটাপন্ন। অভিযুক্ত ফার্মেসীর নাম “মা ফার্মেসি এন্ড মেডিসিন সুপার শপ”।

অভিযোগে উল্লেখ করা হয়,  অভিযোগকারীর মা দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গত (১ অক্টোবর) মঙ্গলবার ময়মনসিংহ ভেনাস হাসপাতালের মেডিসিন ও ডায়াবেটিক বিশেষজ্ঞ ডা. এ. কে. এম. সাজিদুর রহমান সিদ্দিক নামে একজন চিকিৎসকের শরনাপন্ন হন তিনি। চিকিৎসক তাঁর মায়ের শারীরিক পরীক্ষা-নীরিক্ষার পর বেশ কিছু ওষুধ লিখে দেন। এরপর মঙ্গলবার রাতেই ঈশ্বরগঞ্জ পৌর বাজার ও ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত “মা ফার্মেসি এন্ড মেডিসিন সুপার শপ” থেকে প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ ক্রয় করেন ভুক্তভোগীর ছেলে।

ওষুধ খাওয়ার পর থেকে তাঁর মায়ের অবস্থা আরো খারাপ হতে থাকে। এরপর গতকাল শুক্রবার প্রেসক্রিপশনের
সাথে ক্রয়কৃত ওষুধ মিলিয়ে দেখলে ভুল ধরা পড়ে। পরে স্থানীয় এক চিকিৎসককে দেখালে তিনি জানান, ঘুমের ওষুধের পরিবর্তে দোকানদার ভুলক্রমে কিডনির ওষুধ দিয়েছে। ভুল ওষুধ খাওয়ার কারণে রোগীর এমন সমস্যা হয়েছে বলে জানান স্থানীয় ওই ডাক্তার ।

এ প্রসঙ্গে অভিযোগকারী মো. মহিউদ্দিন রানা বলেন- ‘ভুল ওষুধ খাওয়ার পর থেকেই আম্মার হাত-পা ফুলে যায়, এবং সারা শরীরে প্রচন্ড ব্যথাসহ প্রস্রাবে জ্বালাপোড়া শুরু হয়। বর্তমানে আম্মার অবস্থা খুবই সংকটাপন্ন।’

এ প্রসঙ্গে জানতে চাইলে মা ফার্মেসি এন্ড সুপার শপের মালিক আব্দুল মতিন বলেন- ‘বিষয়টি সত্যিই ভুল হয়েছে।
এ বিষয়ে আপনি যা বলবেন আমি তা-ই করব।’ তাছাড়া তাঁর ফার্মেসির কারোই ফার্মাসিস্ট, ডিপ্লোমা ফার্মাসিস্ট অথবা ফার্মেসী টেকনিশিয়ান কোর্স করা নেই বলেও স্বীকার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন- ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ওই ফার্মেসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া যেই সকল ফার্মেসিগুলো সরকারি নিয়ম-নীতির বাইরে অনভিজ্ঞ জনবল দিয়ে ফার্মেসী পরিচালানা করছে, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি