1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

অসিয়ত করা হচ্ছে না আফরান নিশো’র

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
Oplus_131072

 

ক্রমশ হারিয়ে যাচ্ছেন টিভি নাটকের অভিনেতা আফরান নিশো। যদিও নিজের প্রথম ছবি ‘সুড়ঙ্গ’ দিয়ে কিছুটা আলোচনায় এসেও আবার হুট করেই নিখোঁজ হয়ে গেছেন তিনি। সেই নিখোঁজ খবরে কিছুটা আশা জাগিয়েছিল, তাকে নিয়ে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের জোড়া ছবির ঘোষণা আসায়।

তখন জানিয়েছিল, নিশোর ওই দুই ছবির একটির নাম ‘অসিয়ত’। এটি পরিচালনা করার কথা রায়হান রাফি’র। আর নায়িকা হিসেবে থাকার কথা ছিল তমা মির্জা’র। ছবিটি নিয়ে চুক্তিও সম্পন্ন হয়েছিল। গেলো মাসে ফ্লোরে যাওয়ার পরিকল্পনা অনুযায়ী শুটিং শুরুর কথা ছিল ছবিটির। কিন্তু তা আর হয়নি। ছবিটি নাকি আর হচ্ছে না – এমন খবরই শোনা যাচ্ছে। সেই থেকে ফের হারিয়ে যান আফরান নিশো। বিজ্ঞাপনচিত্র ছাড়া কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এই অভিনেতাকে।

ছবিটি সম্পর্কে নতুন খবর হলো আফরান নিশোর সঙ্গে ‘অসিয়ত’ ছবিটি আর করছেন না রায়হান রাফি। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বাজেট জটিলতায় ছবিটি আপাতত নির্মাণ হচ্ছে না।

‘অসিয়ত’ প্রসঙ্গে আলফা আই থেকে সূত্রের বরাতে পাওয়া খবর – আপাতত ‘অসিয়ত’ নিয়ে নতুন কোনো আপডেট নেই তাদের কাছেও। নির্মাতা রাফিও দুটি নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তাই আগামীতে ‘অসিয়ত’ আর হবে কিনা সেটাও সিদ্ধান্ত নিতে পারছে না প্রযোজনা সংস্থা। তবে তাদের পরিকল্পনায় ছিল ২০২৫ সালের ঈদুল ফিতর সামনে রেখে ‘অসিয়ত’ ছবিটি নির্মাণের। কিন্তু ওই পরিকল্পনায় গুড়েবালি। ঈদুল আজহায় রাফির ‘লায়ন’ নামের একটি ছবি মুক্তি পাবে। যেখানে কলকাতার সুপারস্টার জিৎ ও ঢাকার নায়ক শরিফুল রাজকে দেখা যাবে একসঙ্গে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি