1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

সাদিয়া শিমুলের রেসিপিতে ইলিশের ডিম ভুনা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
Oplus_131072

সাদিয়া শিমুলের রেসিপিতে ইলিশের ডিম ভুনা

স্টার আনন্দ প্রতিবেদক : ডিমওয়ালা ইলিশ মাছ খাওয়ার প্রতি সবারই কমবেশি আগ্রহ থাকে। ইলিশ মাছের ডিম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এই ডিম অনেকেই অনেকভাবে রান্না করেন। চাইলে আপনি খুব সহজেই তৈরি করতে পারেন ইলিশ মাছের ডিম ভুনা। এটি খেতে অসাধারণ। রেসিপিটি দিয়েছেন উপস্থাপক ও অভিনেত্রী সাদিয়া শিমুল। তো, আসুন জেনে নেওয়া যাক রেসিপিটি।

উপকরণ :
ইলিশের ডিম ৬টি, পেঁয়াজ কুচি ৩ কাপ, হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, পানি প্রয়োজনমতো, সরিষার তেল পরিমাণমতো, লেবুর রস ১ চা চামচ।

রান্নার প্রণালি :
চুলায় ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণমতো সরিষার তেল গরম করে নিন। তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। পেঁয়াজের রং হালকা বাদামি হলে অল্প পানি মিশিয়ে দিন। এরপর তাতে সব মসলা একে একে মিশিয়ে দিন।এবার কিছুক্ষণ নেড়ে নিন।পরিমাণমতো লবণ ও পানি দিয়ে ভালোভাবে মসলা কষিয়ে নিতে হবে। এরপর মাছের ডিমগুলো কষানো মসলার মধ্যে দিন। এরপর কিছুক্ষণ মাঝারি আঁচে রান্না করুন।

প্রয়োজনে আরও একটু পানি মিশিয়ে দিতে পারেন। ইলিশ মাছের ডিম কষানো হলে পানি মিশিয়ে রান্না করুন। ঝোল শুকিয়ে এলে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশ করুন জিভে জল আনা ইলিশ মাছের ডিম ভুনা। খুব সহজেই তৈরি করে নিতে পারেন মজাদার এই পদটি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি