1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

তবে কি নতুন করে ঘর বাঁধছেন বাঁধন?

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

 

২৮ অক্টোবর ছিল মডেল – অভিনেত্রী আজমেরী হক বাঁধনের জন্মদিন। ওইদিন তিনি উদযাপন করলেন নিজের ৪১তম জন্মবার্ষিকী। নিজের এই বিশেষ দিনে পরিবারের সাথে বাসায় সময় কাটান বাঁধন। দিনটি উপলক্ষে তার মা নিজ হাতে তার প্রিয় খাবার রান্না করে মেয়ে বাঁধনের জন্য আয়োজন করেন।

জানা গেছে, এবারের জন্মদিন বাঁধনের জন্য সবচেয়ে আবেগঘন একটি মুহূর্ত ছিল। এটি ছিল তার একমাত্র মেয়ের একটি আবেগঘন মন্তব্য। বিষয়টি নিয়ে গণমাধ্যমকে বাঁধন জানান, মেয়েটি এবার তাকে বলেছে – আমার জীবনে কেউ আসুক। দীর্ঘদিন পর এমন কথা শুনে বাঁধন বুঝলেন, মেয়ে এখন চায় তার মায়ের জীবনে কেউ পাশে থাকুক, তার জীবনে একজন প্রকৃত সঙ্গী আসুক। অর্থাৎ বাঁধনের মেয়ে চাইছে – তার মা নতুন করে ঘর বাঁধুক।

এই প্রসঙ্গে বাঁধন বলেন, আমার মেয়ে বড় হচ্ছে, সে আমাকে খুব কাছ থেকে দেখে, ভালোবাসে। সেও চায়, আমি যেন সুখে থাকি। তবে, আমি নিজেও কিছুটা দ্বিধায় আছি। জীবনে অনেক ট্রমা ও ভয় পেয়েছি। এখনো সেই ভয় পুরোপুরি কাটেনি। তাই আমার মতো করে কেউ আমাকে বুঝবে, সেই বিশেষ সঙ্গীকেই আমার পাশে চাই। জীবন নিয়ে নিজের উপলব্ধি জানাতে গিয়ে বাঁধন বলেন, আমার জীবনে অনেক ফোকাস এসেছে। সবকিছু ভালোই চলছে। জীবন কর্মময়, জীবনের অর্থ অনেক গভীর।

অভিনেত্রী বাঁধনের জনপ্রিয়তা ইতিমধ্যে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়েছে। তিনি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। বর্তমানে তার দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। আগামী মাসে তিনি আবারও শুটিংয়ে ফিরবেন, যেখানে সানী সানোয়ার পরিচালিত ‘এষা মার্ডার’ ছবিতে তাকে পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে।এছাড়াও রেজওয়ান শাহরিয়ার সুমিতের পরিচালনায় ‘মাস্টার’ ছবিটির শুটিং শেষ করেছেন তিনি, এটি আগামী বছর মুক্তি পাবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি