1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

কপিলের শোতে ফিরতে কী শর্ত দিলেন সিধু 

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

 

টানা দশ বছর পেরিয়ে কপিল শর্মার শো’র যেনো আরও রমরমা অবস্থা। ভারতীয় টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় এই শোটি এখন যুক্ত হয়েছে ওটিটির পর্দায়। চলতি বছরেই টিভি ছাড়িয়ে ওটিটির পর্দায় কমেডি এই অনুষ্ঠানের অভিষেক হয়েছে। এখন নেটফ্লিক্সে দেখা যাচ্ছে এই শো। যদিও এটির নাম বদলে হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’।

জানা যায়, ২০১৩ সালে ছোট পর্দার একটি জনপ্রিয় চ্যানেলে শুরু হয় ‘কমেডি নাইটস উইথ কপিল’ নামের এই শো। ওই শো দিয়ে সঞ্চালকের ভূমিকায় রাতারাতি জনপ্রিয়তা পান কপিল শর্মা। শো’তে কপিল ও অন্যান্য অভিনেতা – অভিনেত্রীদের পাশাপাশি অতিথির চেয়ারে বসেন অর্চনা পূরণ সিং। তার আগে দীর্ঘদিন ধরে এই দায়িত্ব সামলেছিলেন সাবেক ক্রিকেটার ও রাজনীতিবীদ নভজ্যোৎ সিং সিধু। এবার ফের কপিলের শো’তে ফিরলেন সিধু! ইতিপূর্বে কপিলের শো’তে তিনি নিয়মিত হাজিরা দেওয়ার পাশাপাশি জড়িয়ে পড়েছিলেন বিভিন্ন বিতর্কেও। শেষমেষ বিতর্কে জড়িয়ে পড়ার কারণেই কপিল শর্মার শো ছাড়তে হয় তাকে। এরপরই সেই জায়গা ভরাট করতে পা রাখেন অর্চনা। তিনিও দারুণ জনপ্রিয়তা লাভ করেন।

জানা যায়, সম্প্রতি কপিলের শো’তে অতিথি হিসাবে সস্ত্রীক হাজির হয়েছিলেন সিধু। স্বভাবতই সিধুকে দেখে বেশ খুশি হয় নেটপাড়া। শো চলাকালীন কপিল তাকে অনুরোধ জানান, শো’য়ের আগামী সিজনে যেন পাকাপাকিভাবে ফিরে আসেন সিধু। ঠিক একেবারে আগের মতো।তার অনুরোধ শোনামাত্রই সম্মতি জানান সিধু। তবে এক্ষেত্রে তিনি একটি শর্ত রাখেন। সেটি পূরণ হলেই আসবেন তিনি। কী সেই শর্ত ? সিধু জানান, আগামী সিজনে অর্চনাও তার সঙ্গে থাকবেন এবং অর্চনা’র আসনের পাশেই তার আসন রাখতে হবে, এতটুকুই। আর এই শর্ত পূরণ হলেই তিনি আবারও ফিরবেন কপিল শর্মা শো’তে। সিধুর মুখ থেকে এই কথা শুনে অভিভূত হয়ে পড়েন অর্চনা। তাকে ধন্যবাদও জানান তিনি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি