1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বিষাদের সুর বাজছে এ আর রহমানের সংসার জীবনে

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
Oplus_131072

 

অস্কারজয়ী উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ এ রহমানের সংসার জীবনের সুর কেটে গেলো। স্ত্রী সায়রা বানু’র সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটেছে তার। সবার মাঝে জল্পনা চলছে – দীর্ঘ ২৯ বছরের সম্পর্কের এ কেমন করুন পরিণতি! তাদের জীবনে এটাও কি সম্ভব ? তাইতো মঙ্গলবার সঙ্গীত শিল্পী এ আর রহমানের বিবাহ বিচ্ছেদের খবরে অনেকেই হতবাক। মানসিক দূরত্ব যে কত কী ঘটাতে পারে সেকথাই আরও একবার প্রমাণ করে দিল রহমান – সায়রা’র বিয়ে ভাঙার খবর।

১৯ নভেম্বর এক বিবৃতির মাধ্যমে আলাদা হওয়ার কথা জানিয়ে দিয়েছেন রহমানের ২৯ বছরের জীবনসঙ্গী সায়রা বানু। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন একটা পোস্ট করলেন শিল্পী নিজে। বিবাহ বিচ্ছেন নিয়ে ঠিক কী বলছেন শিল্পী ? এ আর রহমান তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লেখেন – আমরা গ্র্যান্ড ত্রিশে পৌঁছানোর আশা করেছিলাম, কিন্তু মনে হয় সব কিছুরই একটা অদেখা শেষ আছে। এমনকী ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কেঁপে উঠতে পারে। আমরা ছিন্নভিন্ন তবুও আমরা অর্থ খুঁজি, যদিও এই টুকরোগুলো আর তাদের জায়গা খুঁজে পাবে না। আমাদের বন্ধুদের বলছি, যখন আমরা এই ভঙ্গুর অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছি, তখন আপনারা যে উদারতার সঙ্গে আমাদের গোপনীয়তাকে সম্মান করেছেন তার জন্য ধন্যবাদ।

জানা গেছে, এর আগে বিয়ে ভাঙা নিয়ে সায়রা বানুর একটি বিবৃতি ইন্ডিয়া টুডের মাধ্যমে প্রকাশ্যে আনেন তার আইনজীবী। যেখানে তিনি বলেন, বিয়ের এত বছর পর স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু। তাদের মধ্যে মানসিক টানাপোড়েনের কারণেই তারা এই পথে হাঁটছেন বলে জানানো হয়েছে।

জানানো হয়, একে অপরের প্রতি তাদের গভীর ভালবাসা সত্ত্বেও, রহমান ও সায়রা খেয়াল করেছেন তাদের মধ্যে আজ অনেক ব্যবধান, দূরত্ব তৈরি হয়েছে। যা এই মুহুর্তে কারোর পক্ষেই পূরণ করা সম্ভব নয় বলে মনে করছেন তারা। আর তাই এই ভঙ্গুর সেতু রেখে দিতে রাজি নন তারা। সায়রা বানু জানান, তার পক্ষে এই সিদ্ধান্ত নেওয় মোটেও সহজ ছিল না, তবুও অনেক ব্যথা ও যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই মুহূর্তে গোপনীয়তা রক্ষা এবং তাদের একান্তে ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন সায়রা বানু।

প্রসঙ্গত, শেষবার আম্বানিদের ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল রহমান ও তার স্ত্রী সায়রা বানুকে। তখনও তাদের দেখে বোঝা সম্ভব হয়নি যে তাদের মধ্যে এতটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে। ১৯৯৫ সালে সায়রা বানুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন এ আর রহমান। তাদের তিন সন্তান খতিজা, রহিমা ও আমিন। তারপরেও দীর্ঘ ২৯ বছর তারকা দম্পতির এমন সিদ্ধান্তে হতবাক তাদের অগণিত অনুরাগী।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি