1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

প্রেম-ভালোবাসা বিশ্বাস করেন না অহনা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
Oplus_131072

 

নিজের জীবনে ২০২৪ সালে অনেক কিছু ঘটেছে বলে মন্তব্য করেছেন ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান। পাশাপাশি ২৫ সাল থেকে অভিনয় জগতে কাজ কমিয়ে দেবেন বলেও জানিয়েছেন তিনি।

অভিনয় থেকে বিরতি নেওয়ার কারণ বিয়ের পরিকল্পনা কি না – এমন প্রশ্নে এই অভিনেত্রী সরাসরি উত্তরে বলেন, নাহ বিয়ে করছি না। কারণ প্রেম – ভালোবাসা এখন আর বিশ্বাস করি না। এই কারণেই বিয়ে নিয়েও ভাবি না।

অহনা আরও বলেন, বিয়ের জন্য একটা সময় মা অনেক চাপ দিয়েছে। কিন্তু সে যখন বুঝেছে, আমি কিছু নিয়ে কষ্ট পেয়েছি, তারপর থেকে আর চাপ দিচ্ছেন না। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারেই প্রেম – বিয়ে এসব নিয়ে কথা বলেছেন অহনা রহমান। যেখানে সরাসরিই জানিয়েছেন, সম্পর্কে থেকে কষ্ট পেয়েছেন তিনি। যে কারণে আপাতত বিয়ে নিয়ে ভাবছেন না।

এর আগে এক সাক্ষাৎকারে কাজ কমিয়ে দেওয়া প্রসঙ্গে অহনা বলেন, ধীরে ধীরে কাজ কমিয়ে দেওয়া হবে। এরপর ২০২৫ সালে পারত পক্ষে কাজ করা হবে না, আর কাজ করলেও খুব কম করা হবে। কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না উল্লেখ করে অভিনেত্রী বলেন, আমার মন ভেঙে গেছে তো তাই আর কাউকে বিশ্বাস করতে পারি না। আমি কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না। কেন জানি মনে হয় আমার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ স্বার্থপর।

উল্লেখ্য, ২০০৭ সাল থেকে অভিনয় জীবন শুরু করেন অহনা। তার সাম্প্রতিক জনপ্রিয় কাজ ‘প্রবাসীর স্ত্রী’ নাটক। যেখানে শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় গৃহবধূ অহনাকে। সেই নির্মম চিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি