1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ঋতুপর্ণার নাচে আলো ছাড়ালো পুরো পার্টিতে

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

 

গেলো দুর্গা পূজায় মুক্তি পাওয়ার পর দশম সপ্তাহেও প্রেক্ষাগৃহে সাফল্যের গল্প লিখে চলেছে কলকাতার চলচ্চিত্র ‘বহুরূপী’। এখনও কলকাতার সিনেমাহলে হাউসফুল যাচ্ছে উইনডোজ প্রোডাকশনের এই ছবিটি। ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, ‘পুষ্পা টু’ ঝড়ের মাঝেও বহাল ‘বহুরূপী’ ম্যাজিক! ছবিটির সাফল্যে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পার্টির আয়োজন করা হয়েছিল। যেই পার্টিতে বসেছিল চাঁদের হাট। ছবির অভিনেতা – অভিনেত্রীসহ কলাকুশলীরাতো ছিলেনই, পাশাপাশি আমন্ত্রিত ছিলেন টালিগঞ্জের আরও অনেক তারকা।

সেই পার্টিতেই একান্তে লেন্সবন্দি হন তারকা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। পার্টিতে সবুজ স্লিভলেস ব্লাউজের সঙ্গে মানানসই কালো শাড়িতে মোহময়ী দেখাচ্ছিল অভিনেত্রীকে। ‘বহুরূপী’ ছবির ভাইরাল ‘ডাকাতিয়া বাঁশি’র তালে উরাধুরা নাচলেন তিনি। তার সঙ্গী তখন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। একসঙ্গেই নেচে পার্টি মাতালেন দু’জন। তবে নাচের মাঝে ‘ঠুমকা’ দিয়ে স্পটলাইট কাড়লেন ঋতু। যা দেখে নেটপাড়া বলছেন, ‘ঋতুপর্ণার নাচের কাছে ঋতাভরী একদমই ম্লান…।’

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ঋতুপর্ণা – ঋতাভরীর এই নাচের ভিডিওর নিচে নেটিজেনদের মন্তব্যের ঝড় বয়ে গেছে। একজন লিখেছেন, ‘মাঝে মাঝে ভাবি – ঋতুপর্ণা সেনগুপ্ত ৯০ এর দশকের নায়িকা হতে পারে কিন্তু আজকের দিনের নায়িকারা ওনার ধারে কাছে নেই। সেই এনার্জি, নাচ, আর এক্সপ্রেশন, দারুণ’। কেউ আবার ঋতুপর্ণাকে ‘লেডি সুপারস্টার’ এর তকমা দিয়েছেন। কারোর মন্তব্য, ‘ঋতুদি জাস্ট অসাধারণ’!

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পাওয়া বহুরূপী ছবির ‘ডাকাতিয়া বাঁশি’ গানটি ব্লকবাস্টার। সুপারহিট গানটির কথা লিখেছেন ননীচোরা দাস বাউল ও অনিন্দ্য বোস। আর তাতে সুর দিয়েছেন বনি চক্রবর্তী। গানটি গেয়েছেন ননীচোরা দাস বাউল, শ্রেষ্ঠা দাস ও বনি চক্রবর্তী।বহুরূপীতে গানের দৃশ্যায়নে দেখা গেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় – কৌশানি মুখোপাধ্যায়, ননীচোরা দাস বাউলসহ অন্যান্যদের। ছবি মুক্তির আগে থেকেই এই গানটি ও গানের সঙ্গে কৌশানির নাচের স্টেপ ভাইরাল হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘বহুরূপী’ ছবির সাকসেস পার্টিতে হাজির ছিলেন আবির চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা দাস, ঋতাভরী চক্রবর্তী। এছাড়াও ছিলেন মিমি চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, বনি সেনগুপ্ত সহ আরও অনেকে। পার্টির শুরুতে কেক কেটে উদযাপন করা হয় ছবির সাফল্য।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি