1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

শুভশ্রী’র গলায় কি ফাঁস লেগেছিল?

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
Oplus_131072

 

জনপ্রিয় টলিউড তারকা শুভশ্রী দুই সন্তান ইউভান – ইয়ালিনিকে কলকাতায় রেখেই দুবাই পাড়ি দিয়েছেন। সেখানে এই তারকার সঙ্গে তার স্বামী নির্মাতা রাজ চক্রবর্তীও গেছেন। আর সেখান থেকে তাদের কাটানো নানা মুহূর্ত ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

কলকাতার গণমাধ্যম থেকে জান গেছে, শুভশ্রী’র ফ্যান পেজে হঠাৎ ভক্তদের নজর কেড়েছে এক মজাদার ভিডিও। সেখানে এক বন্ধুর জন্মদিন উপলক্ষ্যে অনেকগুলো বেলুন সুতোয় বেঁধে গলায় ঝুলিয়ে নিতে দেখা যায় শুভশ্রীকে। আর সেগুলো গ্যাসভর্তি বেলুন হওয়ার কারণে ওপরের দিকে উঠতে থাকে। সেই বেলুনের মালা পরেই ঘাড় নাড়াতে নাড়াতে হ্যাপি বার্থ ডে বলে বন্ধুকে শুভেচ্ছা জানান রাজপত্নী শুভশ্রী। তবে আরেকটু হলেই শুভশ্রী’র গলায় ফাঁস লেগে যেতো – এমন কিছু সতর্কবার্তা দিয়ে সাবধান করে দিয়েছেন এই তারকার অনুরাগীরা। এক নেটিজেন লেখেন – গলায় ফাঁস লেগে যাবে, এমন মজার দরকার নেই।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আরেক ভিডিওতে শুভশ্রীকে বুর্জ খলিফায় দেখা গেছে। আবার কোনো ভিডিওতে দুবাইয়ের রেস্তোরাঁয় বসে জমিয়ে খাওয়াদাওয়া করতেও দেখা গেছে তারকা দম্পতিকে। আবার কোনোটিতে দুবাইয়ের একটি মলে আইসক্রিমে মন দিতে দেখা গেছে শুভশ্রীকে। এভাবেই ফ্যান ক্লাবের হাত ধরে দুবাইতে কাটানো রাজ – শুভশ্রী’র নানান মুহূর্ত উঠে এসেছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি