1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

কথাসাহিত্যিক ইমন চৌধুরীর নতুন উপন্যাস ‘অন্য কেউ অন্য কোথাও’

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে এ প্রজন্মের কথাসাহিত্যিক ইমন চৌধুরীর নতুন উপন্যাস ‘অন্য কেউ অন্য কোথাও’। উপন্যাসটি প্রকাশ করেছে গ্রন্থকুটির।

নতুন উপন্যাস সম্পর্কে লেখক বলেন, ‘এ উপন্যাসের শুরুতেই এসেছে সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ক্ষমতা দখলের প্রসঙ্গ। তবে এটি রাজনৈতিক উপন্যাস নয়। পাঠককে সময়ের কথা স্মরণ করিয়ে দিতেই সাবেক এ সেনাশাসকের ক্ষমতা গ্রহণের প্রসঙ্গটি এসেছে। মূলত আশির দশককে কেন্দ্র করে রচিত হয়েছে এ উপন্যাস। ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, টিকটকবিহীন সে সময়ের গল্প তুলে আনার চেষ্টা করেছি আমার নতুন এ উপন্যাসে।
একটি জেলা শহর, একটি সরকারি কলোনি, বিভিন্ন জেলা থেকে বদলির সুবাদে আসা অসংখ্য পরিবার। তাদের সুখ-দুঃখ, প্রেম, বিচ্ছেদের আখ্যান-অন্য কেউ অন্য কোথাও। এ উপন্যাস অনেক পাঠককেই স্মৃতিকাতর করে তুলবে।’
উপন্যাসটির প্রচ্ছদ করেছেন রিয়াজুল আলম শাওন। ১২৮ পৃষ্ঠার এ উপন্যাসটির মূল্য ৩৫০ টাকা। এছাড়া দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন বুকশপগুলো থেকেও বইটি সংগ্রহ করতে পারবেন পাঠকরা।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি