1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

সাত বছর বয়সে মৌলিক গান গেয়ে সবাইকে চমকে দিয়েছে রুপকথা

মোঃ পাভেল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

 

প্রতিভা কখনো ছাই চাপা দিয়ে রাখা যায় না। যুগযুগ পরে এমন প্রতিভার জন্ম হয় পৃথিবীতে। এমন একজন প্রতিভা হলো ৭ বছরের শিশু রূপকথা। খোদা প্রদত্ত এক বিরণ প্রতিভার অধিবারী এই শিশুটি। মাত্র ৭ বছর বয়সে একটি মৌলিক গান গেয়ে সবাইকে অবাক করে দিয়েছে সে। গানটিতে সে মডেলিংও করেছে।

প্রাইম মিউজিক ব্যানারে ”মা” শিরোনামে এই গানটি সম্প্রতি মুক্তি পেয়েছে। মুক্তির ২৪ ঘন্টার মধ্যেই হাজার হাজার মানুষ গানটি শুনেছেন এবং লাইক,কমেন্ট ও শেয়ার করেছেন। মিউজিক ইন্ডাষ্ট্রিতে যা একটি বিরল ঘটনা। গানটির লিরিক লিখেছেন এই সময়ের জনপ্রিয় গীতিকার প্রায় ৩ হাজার গানের শ্রষ্ঠা সাংবাদিক ও গীতিকবি রোস্তম মল্লিক। সুর ও সংগীত করেছেন প্রখ্যাত মিউজিক কম্পোজার ও সংগীত শিল্পী বেলাল হোসেন চঞ্চল।

সন্তানের কাছে মা এক অমুল্য সম্পদ। কোন সন্তান যখন মা হারায় বা মায়ের আদর, স্নেহ  ভালোবাসা থেকে বঞ্চিত হয় তখন সে গহীন অন্ধকারে পতিত হয়। তার পৃথিবীটা কঠিন হয়ে ওঠে। জীবনের বাঁকে বাঁকে দু:খ,কষ্ট হানা দেয়। সেই মায়ের অভাবকে উপজীব্য করে ”মা” শিরোনামের এই গানটি তৈরি করা হয়েছে।আর গানটিতে পারফেক্ট ভয়েস দিয়ে রূপকথা তার প্রথম মৌলিক গানেই বাজিমাত করে ফেলেছে। মিউজিক ইন্ডাষ্ট্রিতে এখন তাকে নিয়ে আলোচনার ঝড় বইছে। সংগীত বোদ্ধারা রূপকথার মাঝে এক সম্ভাবনাময় কন্ঠ শিল্পীর ছায়া দেখতে পাচ্ছেন।

রূপকথা এখন তুতীয় শ্রেণীর ছাত্রী। তার নানী সংগীত শিল্পী মহুয়া লিপির কাছেই গানের তালিম নিচ্ছে। ”মা” শিরোনামের গানটি রিলিজ হওয়ার পর দোয়া,আশীর্বাদ,শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছে সে। বাংলাদেশে সম্ভাবত সেই-ই সব থেকে কণিষ্ঠ সংগীত শিল্পী। আমরা রূপকথার সংগীত জীবনের সাফল্য কামনা করি এবং মিউজিক কোম্পানীগুলোর কাছে অনুরোধ জানাই রূপকথাকে বেশি বেশি সুযোগ দানের জন্য। কারণ, প্রতিভার পরিচর্জা ও মূল্যায়ণ না করলে প্রতিভার সুষ্টি হয় না।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি