1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ইউজেএফ’র বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ৬ ক্যাম্পাস সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

 

ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের (ইউজেএফ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত ৬ জন ক্যাম্পাস সাংবাদিক।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টায় রাজধানীর পল্টনের ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে তাদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে আন্তঃবিশ্ববিদ্যালয় সাংবাদিকদের সংগঠন ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরাম (ইউজেএফ)।

ইউজেএফ এর সভাপতি ইমতিয়াজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন এবং প্রধান আলোচক ছিলেন ইউজেএফ এর সদস্য সচিব মুরতুজা হাসান।

অনুষ্ঠানে সেরা ক্যাম্পাস প্রতিবেদক হিসেবে পদক পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহরিয়ার নাসের, সেরা উদীয়মান ক্যাম্পাস সাংবাদিক হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবু হানিফ, সেরা সাহসী ক্যাম্পাস সাংবাদিক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইয়ামিনুল হাসান আলিফ, সেরা কলাম লেখক হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শাহাদাত হোসেন, সেরা অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মো. জাকারিয়া এবং সেরা ফিচার লেখক হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইব্রাহিম খলিল পদক পেয়েছেন।

প্রসঙ্গত, এর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদানের জন্য লেখা জমাদানের আহ্বান করে ইউজেএফ কর্তৃপক্ষ। এতে প্রায় ৫০টির অধিক প্রতিবেদন জমা হয়। সেখান থেকে যাচাই বাছাই করে বিচারকরা ৬ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা হিসেবে মনোনীত করেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি