1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

গণমাধ্যম কর্মীদের উপর হামলা, হাতিরঝিল সাংবাদিক ফোরামের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

বিএনপির সাথে পুলিশের সংঘর্ষের সময় বিএনপি দ্বারা আক্রান্ত-রক্তাক্ত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। এই নেককারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হাতিরঝিল সাংবাদিক ফোরাম।
হাতিরঝিল সাংবাদিক ফোরাম আয়োজিত এক জরুরি বৈঠকে  আহবায়ক সায়েদুল ইসলাম বাদল ও সদস্য সচিব সাজ্জাদ হোসেন চিশতী বক্তৃতা রাখেন। তারা বলেন, রাজধানীতে পেশাগত দায়িত্বপালনকালে দুষ্কৃতকারী/বিএনপির এবং পুলিশের মধ্যকার সংঘর্ষে বিএনপি দ্বারা বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হয়েছেন।

শনিবার (২৮ অক্টোবর)সারাদিন এই সংঘর্ষে ঘটনায় গুরুতর আহত হয়েছেন অ্যাসাইমেন্ট কাভার করার সময় দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন যারা :
নিউ এইজের আহমেদ ফয়েজ, বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক সালমান তারেক শাকিল, ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন ও নিজস্ব প্রতিবেদক জোবায়ের আহমেদ, দৈনিক কালবেলার প্রতিবেদক রাফসান জানি, আবু সালেহ মুসা, রবিউল ইসলাম রুবেল এবং তৌহিদুল ইসলাম তারেক, ঢাকা টাইমসের প্রতিবেদক সালেকিন তারিন, ব্রেকিং নিউজের ক্রাইম রিপোর্টার কাজী ইহসান বিন দিদার, দৈনিক ইনকিলাবের ফটোসাংবাদিক এফ এ মাসুম, দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়ার রিপোর্টার তানভীর আহাম্মেদ,কালের কণ্ঠের সিনিয়র ফটোগ্রাফার শেখ হাসান ও স্টাফ ফটোগ্রাফার লুৎফর রহমান,ভোরের কাগজের দু্জন ফটো সাংবাদিক মো. মাসুদ পারভেজ আনিস ও নুরুজ্জামান শাহাদাৎ, একুশে টিভির রিপোর্টার তৌহিদুর রহমান ও ক্যামেরা পারসন আরিফুর রহমান, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক আরিফুর রহমান রাব্বি, ইত্তেফাকের সাংবাদিক শেখ নাছের ও ফ্রিল্যান্সার মারুফ।রাফসানের সঙ্গে থাকা কালবেলার জ্যৈষ্ঠ প্রতিবেদক রাজন ভট্টাচার্য জানিয়েছেন, কাকরাইল মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্য় চলাকালে ভিডিও ফুটেজ নিচ্ছিলেন সাংবাদিক রাফসান জানি। পুলিশের ওপর হামলার এই ফুটেজ সংগ্রহকালে দুষ্কৃতকারীরা রাফসানের ওপর হামলা চালায়।
তিনি আরও বলেন, এ সময় রাফসানের গলায় কালবেলার আইডিকার্ড ঝুলানো থাকলেও তাকে এলোপাথাড়ি মারধর করা হয়। হামলায় তার সারা শরীর ক্ষতবিক্ষত হয়েছে। এছাড়া তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

ভোরের কাগজের ফটো সাংবাদিক মাসুদ পারভেজ আনিস বলেন, আমি যাচ্ছিলাম রাজউকের সামনে, আরামবাগ মোড়ে টিএনটি কলেজের সামনে বিএনপি’র কর্মীদের দ্বারা লাঞ্চিত হতে হলো আমাকে । চর ঘুষির পর ক্যামেরা নিয়ে গেছে । আমার অপরাধ আওয়ামী লীগের পোস্টার ফেস্টুনে রাস্তার মাঝে আগুন দিয়েছে ওই ছবি তোলা । পরে একজনের সহযোগিতায় ক্যামেরা ফিরে পেলেও মেমোরি কার্ড নিয়ে গেছে । আমার মোটরসাইকেলে আগুন দেয়ার চেষ্টাও করেছে । একজন বৃদ্ধ লোকের সহযোগিতায় ওখান থেকে চলে আসতে পেরেছি । রক্ত ঝরেনি তবে শরীরে অনেক ব্যথা পেয়েছি ।আহত অনেকের অবস্থা গুরুতর।উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী ও তীব্র নিন্দা জানান হাতিরঝিল সাংবাদিক ফোরাম

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি