1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ডিএনসিসি মেয়রের সঙ্গে ডিইউজের নেতৃবৃন্দের মতবিনিময়

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মে, ২০২৩

 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় বসবাসরত সাংবাদিকদের সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। একই সঙ্গে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সব ধরণের সামাজিক কার্যক্রমে সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

আজ রোববার (৭ মে ২০২৩) রাজধানীর গুলশানে ডিএনসিসির নগর ভবনে ডিইউজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।

এর আগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন দাবির বিষয় তুলে ধরেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন।

পরে মেয়র আতিকুল ইসলাম বলেন, সাংবাদিকদের পাশে আমি সব সময় আছি। সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সম্পৃক্ত করে কাজ করতে চাই। আমি কথা দিচ্ছি, সাংবাদিকদের সন্তানদের বৃত্তি প্রদান করা হবে।

তিনি বলেন, উত্তর সিটি কর্পোরেশনে নতুন নতুন সড়ক নির্মাণ হচ্ছে। আমাদের মহান মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিকদের নামে সড়কের নামকরণ করা হবে। এ সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন ও উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস দেন মেয়র।

এ ছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করা আর্থিকভাবে অসচ্ছল সাংবাদিকদের ফ্যামেলি কার্ড পেতে সহযোগিতার আশ্বাস দেন মেয়র আতিকুল ইসলাম।

মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন ডিইউজের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, নারী বিষয়ক সম্পাদক সুরাইয়া অনু, নির্বাহী পরিষদ সদস্য মুজিব মাসুদ, দুলাল খান, আসাদুর রহমান, মহিউদ্দিন পলাশ, ইব্রাহিম খলিল খোকন, রেহানা পারভীন, শফিক বাশার।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি