1. admin@newswatchbd.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় ডা. জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস সোফির সাক্ষাৎ দুর্বল বেসরকারি ব্যাংকে বিপিসির হাজার হাজার কোটি টাকা লগ্নি: খতিয়ে দেখা হচ্ছে দুর্নীতির যোগসূত্র দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের আহ্বান তারেক রহমানের ঢাকার বাতাসে স্বস্তি নেই, দূষণের শীর্ষে আগারগাঁও সম্প্রীতি ও সমতার বার্তা নিয়ে দেশের মাটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ আল্লাহর ৯৯টি নামের ফজিলত ও বিশেষ তাৎপর্য বিনা মূল্যে প্রশিক্ষণ, সেলাই মেশিন উপহার পেলেন ১০০ নারী আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে গাড়ির জমজমাট বাজার ৭ নভেম্বর: ইতিহাসের বাঁকে জিয়াউর রহমান শহীদ জিয়ার ৭ নভেম্বর থেকে তারেক রহমানের ’২৪-এর আন্দোলন

ঢাকায় ডা. জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস সোফির সাক্ষাৎ

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নারী ও কন্যাশিশুর কল্যাণ, নিরাপত্তা ও ক্ষমতায়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি।

সোমবার রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে তাঁদের মধ্যে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকায় পৌঁছানোর পরপরই ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ডাচেস সোফি।

সাক্ষাতে নারী ও কন্যাশিশুর অধিকার ও কল্যাণ, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাজ্যের অভিন্ন স্বার্থ ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

ডাচেস অব এডিনবার্গ সোফি ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে তাঁর এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

সফরকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় অংশীদারত্ব এবং সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরতে বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন ডাচেস সোফি।

এ ছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রমও পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর। সফরের অংশ হিসেবে কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় নিয়োজিত বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখার কথা রয়েছে।
বিশ্লেষকদের মতে, ডাচেস সোফির এই সফর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বন্ধুপ্রতিম সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি নারী উন্নয়ন ও মানবিক সংকটের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলোতে সহযোগিতা আরও বেগবান করবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি