1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সাংবাদিকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অপরাধীদের বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩

একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাদিয়া শারমিনের গ্রামের বাড়িতে ভাঙচুর পরবর্তী অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনলাইন ভিত্তিক সংগঠন সমমনা সাংবাদিক ফোরামের আয়োজনে আজ বুধবার বেলা ১১.৩০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তরা অবিলম্বে অপরাধীদের গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এসময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী বলেন, যখনই যে শাসকগোষ্ঠী থাকুক না কেন সাংবাদিকদের ক্ষেত্রে তাদের আচরণ অভিন্ন। বাগেরহাটের প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যে সকল সাংবাদিকদের উপরে হামলা মামলা হয়েছে তার বিচারেরও দাবি করেন জানান তিনি।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী পরিষদ সদস্য গোলাম মুজতবা ধ্রুব বলেন, সাংবাদিকদের সকল বিপদে আমরা পাশে আছি। যারা নাদিয়া শারমিনের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সাব এডিটরস কাউন্সিলের সাবেক নির্বাহী পরিষদ সদস্য মো. শহীদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম রেজা, টিসিএ এর সভাপতি মাহবুব আলম, সিনিয়র সাংবাদিক হাসান কাজল, সিনিয়র সাংবাদিক আশিষ কুমার দে, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি নাসিমা আক্তার সোমা, সাব এডিটরস কাউন্সিলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল খান, সাংবাদিক নেতা রফিকুল ইসলাম সুজন, ডিইউজের দৈনিক করতোয়া ইউনিটের ডেপুটি ইউনিট চীফ মিজানুর রহমান, স্বাধীন বাংলা সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য কলিমুল্লাহ নয়ন, বিটিভির সিনিয়ার সাংবাদিক মাসুদ রানা, গ্লোবাল টিভির ইমরানুল আজিম চৌধুরী, ঢাকা পোষ্টের মুসা মল্লিক, সংবাদ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মিঠুন সরকার, সারা বাংলার চীফ রিপোর্টার উজ্জ্বল জিসান, এশিয়ান টিভির সিনিয়র রিপোর্টার রাকিব মানিক, বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম ইমন, ডিবিসির নিউজ রুম এডিটর নিয়াজ মোর্শেদ, মুখপাত্রের বিশেষ প্রতিনিধি এস. এম রাসেল আহমেদ প্রমুখ।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি