1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে ৩ রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মার্চ, ২০২৩

কক্সবাজারের উখিয়ার মুহুরীপাড়া এলাকায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় তিন রোহিঙ্গা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তিন শ্রমিকের পরিচয় পাওয়া গেছে।
নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী।

নিহতরা হলেন,উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ইষ্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে জাহিদ হোসেন(২৩)ও একই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ওয়ারেসের ছেলে ছৈয়দ আকবর (২১)ও উখিয়ার ১৭নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সুলতান আহমেদ এর ছেলে নুর কবির(২৪)।
বুধবার (২৯ মার্চ)ভোরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের মূহুরীপাড়ায় এ ঘটনা ঘটে। স্হানীয়রা বলেছেন,উখিয়ার বন বিভাগকে ম্যানেজ করে প্রতিদিন এ পাহাড় কাটা হচ্ছে।এখানে রাত হলে অনেক রোহিঙ্গা শ্রমিকের আগমন ঘটে।এজন্য পাহাড় কাটা বন্ধ হচ্ছে না।
এসব কাজে প্রত্যক্ষ-পরোক্ষ মদদ দিয়ে যাচ্ছে ভিলেজার ও হেডম্যান। ইতিপূর্বে এই জায়গায় হতাহতের ঘটনা ঘটে ছিল।সেটি ধামাচাপা দেওয়া হয়।জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন।
স্হানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে উখিয়া থানায় নিয়ে আসা হয়।এ রিপোর্ট লেখাকালীন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে গেছে, স্থানীয় নেছার আহমেদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিল একদল রোহিঙ্গা শ্রমিক। মাটি কাটার এক পর্যায়ে উপরে থাকা নেছার আহমেদের বাড়ির আঙ্গিনা অংশের পাহাড় ধ্বসে পড়লে কর্মরত তিন শ্রমিক মাটিতে চাপা পড়ে। খবর পেয়ে স্থানীয়রা একজনকে মৃত উদ্ধার করে, পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে উদ্ধার করা হয় আরো দুইজনের মরদেহ। উদ্ধার তৎপরতায় নিয়োজিত উখিয়া ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স এর স্টেশন ইনচার্জ এমদাদুল হক জানান, ” দুইজনের মরদেহ উদ্ধার করার পর যন্ত্রপাতি ব্যবহার করে ছৈয়দ আকবর এর মরদেহ উদ্ধার করা হয়েছে।”ঘটনাস্থলে কান্নারত ছৈয়দ আকবরের মা রাবেয়া বসরী জানান গতকাল কাজের সন্ধানে নিজের ছেলেকে পাঠিয়েছিলেন তিনি।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি