1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন কলম্বিয়া ইউনিভার্সিটিতে

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

 

‘বাংলাদেশের অর্থনীতি : সম্ভাবনা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক একটি বিশেষ সেমিনার আজ নিউইয়র্ক সিটির বিশ্বখ্যাত কলম্বিয়া ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের শীর্ষ দৈনিক সংবাদপত্র বাংলাদেশ প্রতিদিন আয়োজিত এ সেমিনার সকাল ১০টায় শুরু হয়ে চলবে বেলা ১টা পর্যন্ত। বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেবেন বদলে দেওয়া বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন।

মূল বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান। নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ড. বীরুপাক্ষ পালের সঞ্চালনায় সেমিনারের প্যানেলিস্টরা হচ্ছেন- জাতিসংঘের অর্থনৈতিক বিষয়ক গবেষণা টিমের সদ্য বিদায়ী প্রধান অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম, কলরাডো ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ড. ফরিদা খান, কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ড. মাইকেল এস স্ট্যাকলার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পানি বিশেষজ্ঞ ড. সুফিয়ান এ খন্দকার এবং নিউজার্সির মনমাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজ-কর্ম বিভাগের পরিচালক অধ্যাপক গোলাম মাতবর। এ সময় নিজ নিজ পর্যবেক্ষণ দেবেন যুক্তরাষ্ট্র প্রবাসীদের মধ্যে স্টেট সিনেটর (জর্জিয়া) শেখ রহমান, স্টেট সিনেটর (কানেকটিকাট) মো. মাসুদুর রহমান, স্টেট রিপ্রেজেনটেটিভ (নিউহ্যামশায়ার) আবুল বি খান এবং মেলবোর্ন সিটির মেয়র মাহাবুবুল আলম তৈয়ব। সময়ের প্রয়োজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সেমিনারের অডিয়েন্সে থাকবেন শিক্ষার্থীরাও।

আমন্ত্রণ জানানো হয়েছে বীর মুক্তিযোদ্ধাসহ বিশিষ্টজনদের। আসন সংখ্যা সীমিত হওয়ায় শুধু আমন্ত্রিতরাই প্রবেশাধিকার পাবেন। উল্লেখ্য, শুরুতে এক ঘণ্টা প্রাতরাশের পাশাপাশি পারস্পরিক কুশলাদি বিনিময় করার সুযোগ রয়েছে। দুপুরের খাবার শেষে সেমিনারের পরিসমাপ্তি ঘটবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি