1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বাণিজ্য মেলায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে অনেক ক্রেতাই বিশেষ মূল্যছাড়ে পণ্য কিনতে মুখিয়ে থাকেন। আর ক্রেতাদের টানতে বিভিন্ন প্রতিষ্ঠান সাধ্যমতো ছাড় দেয়। অনেক ক্ষেত্রে আকর্ষণীয় মূল্যছাড়ের পাশাপাশি একটি কিনলে আরেকটি ফ্রি কিংবা প্যাকেজ আকারে মূল্যহ্রাসের ঘোষণা থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। মঙ্গলবার (০৭ জানুয়ারি) ছিল মেলার সপ্তম দিন। এবার শুরু থেকেই বেশিরভাগ স্টলে পণ্যের ওপর দেওয়া হয়েছে বিশেষ মূল্যছাড়। সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে বলে জানালেন স্টলের মালিকরা।

৩৬২ প্যাভিলিয়ন ও স্টল

এবার মেলায় ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। এর মধ্যে ৩৫১টিই দেশীয় প্রতিষ্ঠানের স্টল-প্যাভিলিয়ন। বাকি ১১টি স্টল ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার। দেশীয় উৎপাদক-রফতানিকারক প্রতিষ্ঠানসহ সাধারণ ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বিদেশি প্রতিষ্ঠানকে শত ভাগ স্বচ্ছতার ভিত্তিতে এসব বরাদ্দ দেওয়া হয়েছে। দেশীয় বস্ত্র, যন্ত্রপাতি, ফার্নিচার, কার্পেট, প্রসাধনসামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস পণ্য, আসবাব, পাট ও পাটজাত পণ্য, গৃহস্থালি সামগ্রী, চামড়া, আর্টিফিশিয়াল চামড়া, জুতাসহ চামড়াজাত পণ্য, খেলার সামগ্রী, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামিন, পলিমার, হারবাল, টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, ফাস্ট ফুড, হস্তশিল্পজাত পণ্য, গৃহসজ্জার উপকরণ ইত্যাদি মেলায় প্রদর্শন ও বিক্রি হচ্ছে।

মেলায় কোথায় কত ছাড়

মঙ্গলবার বিকালে সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন ধরনের পোশাক, যন্ত্রপাতি, ফার্নিচার, কার্পেট, প্রসাধনসামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস পণ্য, আসবাব, পাট ও পাটজাত পণ্য, গৃহস্থালি সামগ্রী, ফার্নিচার, ক্রোকারিজ ও বিভিন্ন ধরনের পণ্যে নির্ধারিত মূল্যের ওপর শতকরা ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য, যমুনা গ্রুপের যমুনা ইলেকট্রনিকসের বিভিন্ন পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের শীর্ষ ইলেকট্রনিকস প্রতিষ্ঠান ওয়ালটনের সব পণ্যে ১২ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। এ ছাড়া নাভানা ফার্নিচার, ব্রাদার্স ফার্নিচার ও নাদিয়া ফার্নিচারে ছাড় আছে।

মেলার মূল অংশের ডান পাশে কয়েকটি পোশাক ব্র্যান্ডের স্টল রয়েছে। এসব স্টলে বিভিন্ন রকমের ছাড়ে পণ্য বিক্রি হচ্ছে। মেলার সামনের অংশে বাসনকোসনসহ ক্রোকারিজ, বস্ত্রসামগ্রী ও খাবারের কিছু স্টল রয়েছে। এর মধ্যে রাইস কুকার, গ্যাসের চুলাসহ নানা গৃহস্থালিসামগ্রী পণ্য ছাড়ে বিক্রি হচ্ছে। মেলায় বস্ত্রখাতের স্টলগুলোতে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ছাড়ে বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি