1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

রেড ক্রিসেন্ট সোসাইটির ৭ম পার্টনারশিপ সম্মেলনের সমাপ্তি 

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

 

মানবতার শক্তিতে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন দেশ ও মানবিক সংস্থাগুলোর পারস্পরিক সম্পর্ক জোরদার করার অঙ্গীকারের মধ্য দিয়ে সমাপ্ত হলো দুই দিনব্যাপী বাংলাদেশের ক্রিসেন্ট সোসাইটির ৭ম পার্টনারশিপ সম্মেলন ২০২৩।

বুধবার বিকেলে রাজধানীর কাওরানবাজারে প্যানপাসিফিক সোনারগাঁ হোটেলের বলরুমে ১৭টি দেশের অংশগ্রহণে এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি এবং আইএফআরসি পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট মাহা বারজাস আল বারজাস (Maha Barjas Al Bajras) বিশেষ অতিথির বক্তৃতা দেন।

তথ্যমন্ত্রী হাছান বলেন, দেশকে সামাজিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলস কাজ করে চলেছে। পাশাপাশি রেড ক্রিসেন্ট আর্তের সেবায় সবসময়ই অনেক বড় ভূমিকা রেখে আসছে।

বঙ্গবন্ধুকন্যা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন, রেড ক্রিসেন্ট সেখানেও তাদের সেবার হাত প্রসারিত করেছে উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর সর্বনিম্ন মাথাপিছু জমির ঝড়, বন্যা, খরা, জলোচ্ছ্বাসের বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতিতে রেড ক্রিসেন্ট আমাদের সহায়ক সাথী।

বিশেষ অতিথি আল বারজাস সম্মেলনটির সফল আয়োজনের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এ টি এম আব্দুল ওয়াহহাবের সভাপতিত্বে সোসাইটির ভাইস চেয়ারম্যান মো: নূর উর রহমান, মহাসচিব কাজী শফিকুল আযম, কোষাধ্যক্ষ এম এ ছালাম, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের হেড অব ডেলিগেশন সঞ্জীব কাফলে (Sanjeev Kafle) এবং ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রসের হেড অব ডেলিগেশন এগনেস দোহার (Agnes Dhur) তাদের বক্তব্যে মানবতার শক্তিতে ঐক্যবদ্ধ হয়ে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার মধ্যে সম্পর্ক বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি