
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য ও দৈনিক ভোরের কাগজের যুগ্ম বার্তা সম্পাদক আতিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিইউজে’র সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন।
আজ মঙ্গলবার এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
আতিকুর রহমান ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।