1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সাংবাদিক মহীউদ্দিন আহমদ’র ৫৯ তম মৃত্যুবার্ষিকী ২২ ডিসেম্বর শুক্রবার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

 

আগামীপরশু ২২ ডিসেম্বর, বিপ্লবী সাংবাদিক মহীউদ্দিন আহমদ’র ৫৯ তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৬৪ সালের এইদিনে মাত্র ৫৪ বছর বয়সে কুমিল্লা জেলার পয়ালগাছা চৌধুরী বাড়ির নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

দীর্ঘ ২৭ বছর সাংবাদিক ও সাহিত্যিকের জীবনে মহীউদ্দিন আহমদ অধূনালুপ্ত দৈনিক ইনসাফ, দৈনিক আমার দেশ, অর্ধ সাপ্তাহিক নবনূর, সাপ্তাহিক জেহাদ, পাক্ষিক মোছলমান, মাসিক শতদল ও মাসিক তরুণ পত্রিকার সম্পাদক ছিলেন।

এছাড়াও, যুগ্ম ও বার্তা সম্পাদক পদে তিনি দৈনিক কৃষক, দৈনিক প্রত্যয়, দৈনিক নবযুগ, দৈনিক জিন্দেগী, দৈনিক মিল্লাত ও দৈনিক চাষীর সঙ্গে যুক্ত ছিলেন।
চল্লিশের দশকে এই বিপ্লবী ‘কালপুরুষ’ নামে অধিক পরিচিত ছিলেন লেখা-লেখির কারণে। বিশেষ করে উপ-সম্পাদকীয় ও কলাম লেখক হিসেবে তিনি খুবই জনপ্রিয় ছিলেন।

জন্মসূত্রে জমিদার হলেও মহীউদ্দিন আহমদ’র বিপ্লবী আন্দোলনের কারণে তাঁর জমিদারী নিলামে চলে যায়।
১৯৪৭ সালের পর পাকিস্তান শাসন ব্যবস্থার কঠোর সমালোচনা করতেন বলে তিনি একাধিকবার কারবরণ করেন। এসময় ডিক্লারেশন বাতিল করা হল তাঁর “দৈনিক ইনসাফ” পত্রিকার। বাজেয়াপ্ত করা তাঁর বংশালের ছাপাখানাসহ বেশ কিছু গ্রন্থ।

প্রয়াত সাংবাদিক এ বি এম মূসা বলতেন, মাত্র ১৯ বছর বয়সে তিনি মহীউদ্দিন আহমদ সম্পাদিত ‘দৈনিক ইনসাফ’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতার জগতে প্রবেশ করেন এবং ওই পত্রিকাটি এদেশের বাংলা সংবাদপত্রে আধুনিকতার সূত্রপাত ঘটিয়েছে।

মহীউদ্দিন আহমদ’র গ্রন্থ সমূহের মধ্যে সেরা কাব্যগ্রন্থ ছিল- ‘স্বপ্নরেখা’ ও ‘ব্যথার গান’। উপন্যাস- ‘মধুচক্র’। ‘বজ্রশক্তি’ সাহিত্য সিরিজ ও ‘সবজান্তা’ কিশোর সাহিত্য সিরিজের ৫০টি গ্রন্থ। এছাড়াও ‘রয় চ্যাপম্যান অ্যান্ডুজ’র অনুবাদে লিখেছেন- ‘সেকালের আজব জানোয়ার’ সিরিজ।

উল্লেখ্য, বিপ্লবী সাংবাদিক মহীউদ্দিন আহমদ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ন্যাশনাল নিউজ ডেস্ক ইনচার্জ ও ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ’র (ওয়াইজেএফবি) ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা (এফএসএফডি) ও ফেনী থিয়েটারের সভাপতি কাজি গোলাম আলাউদ্দিন (তানভীর আলাদিন)-এর নানা ।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি