1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

সাইমনের সঙ্গে শিরিন শিলা’র ‘শেষবাজি’

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪

 

নতুন বছরের শুরুতেই নায়ক সাইমন সাদিকের সঙ্গে শেষবাজি ধরেছেন নায়িকা শিরিন শিলা। ‘শেষবাজি’ হলো এই জুটি অভিনীত মুক্তি প্রতীক্ষিত একটি চলচ্চিত্র। ১৯ জানুয়ারি নতুন বছরের প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে ‘শেষ বাজি’ মুক্তি পাচ্ছে। রিকোয়ার রিয়েল স্টেট লি. এর ব্যানারে নির্মিত সৈয়দ মোহাম্মদ সোহেল প্রযোজিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পরিচালক মেহেদী হাসান। এতে সাইমন সাদিক, শিরিন শিলা ছাড়াও অভিনয় করেছেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, সিলভি প্রমুখ।

ছবিটি প্রসঙ্গে শিরিন শিলা বলেন, শেষ বাজি খুবই চমৎকার গল্পের একটি ছবি। এটি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি। এখন পর্যন্ত যতগুলো ছবিতে অভিনয় করেছি, তার মধ্যে এই ছবিতে আমার চরিত্রটি একেবারেই ব্যতিক্রম। ধন্যবাদ পরিচালককে এবং আমার অন্যতম প্রিয় বন্ধু সাইমন সাদিককে। আশা করছি পর্দায় আমাদের দু’জনের রসায়ন দর্শকের ভালো লাগবে।

মানুষের জীবনে জুয়া খেলার প্রভাবকে কেন্দ্র করে গড়ে ওঠেছে থ্রিলার ঘরানার চলচ্চিত্র ‘শেষবাজির’ কাহিনী। নায়ক সাইমন সাদিক বলেন, গতানুগতিক প্রেমের গল্পের বাইরে ছবিটি নির্মাণ করা হয়েছে। আশা করি দর্শকদের ভালো লাগবে। আনন্দ নিয়ে সবাই হল থেকে বের হবেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি