1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সাবেক প্রতিমন্ত্রী পলকের দোসর ফজলুল হক এখন বিআইডব্লিউটিএ’র সদস্য প্রকৌশল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
Oplus_131072

হাইটেক পার্ক সিটি প্রকল্পের হাজার কোটি টাকা লুটপাট:
সাবেক প্রতিমন্ত্রী পলকের দোসর ফজলুল হক এখন বিআইডব্লিউটিএ’র সদস্য প্রকৌশল

আইসিটি মন্ত্রণালয়ের হাইটেক পার্ক সিটি উন্নযয়ন প্রকল্পের প্রায় হাজার কোটি টাকা লুটপাট করে প্রকল্প পরিচালক এ কে এম ফজলুল হক বর্তমানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)তে সদস্য প্রকৌশল (যুগ্ম সচিব) এর দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন খাতের প্রধান নিয়ন্ত্রক সংস্থা এটি। এ কে এম ফজলুল হক এর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, সরকারি অর্থ লুটপাট ও দুর্নীতির অভিযোগ যা আইসিটি মন্ত্রণালয় ও হাইটেক পার্ক সিটির উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সংঘটিত হয়ে়ছে। হাইটেক পার্ক সিটি প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়ে়ছিল। এ কে এম ফজলুল হক এই প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তার নামে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ রয়ে়ছে যে, প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া, বরাদ্দ ও বাস্তবায়়নে স্বজনপ্রীতি, অর্থ আত্মসাৎ এবং অস্বচ্ছতা ছিল। প্রতিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর স্ত্রীর সাথে ঘনিষ্ঠতা ছিল এই এ কে এম ফজলুল হকের তাই তিনি কোন নিয়ম নীতির তোয়াক্কা করতেন না। নিয়মকে অনিয়ম বানিয়ে় গড়েছেন দেশে-বিদেশে অঢেল সম্পদ ।

অনুসন্ধানকালে জানা যায়, জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী হিসেবে থাকাকালীন সময়ে় বিভিন্ন প্রকল্প থেকে ১৫% কমিশন নিতেন বলে অভিযোগ রয়েছে। এই কমিশন ব্যবস্থা তার সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হতো, সিন্ডিকেটের মূল হোতা এই – এ কে এম ফজলুল হক যা হাইটেক পার্ক সিটি প্রকল্পেও প্রভাব ফেলেছিল। ফাইভস্টার নামে পরিচিত একটি সিন্ডিকেট গঠন করে, পলক ও তার সহযোগীরা স্থানীয়় পর্যায়ে় বিভিন্ন সরকারি জমি দখল, দরপত্র নিয়ন্ত্রণ, নিয়ে়াগ বাণিজ্য ও চাঁদাবাজির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। জুনায়ে়দ আহমেদ পলকের অন্যতম সহযোগী এই এ কে এম ফজলুল হক। আওয়ামী লীগের সময় ও তার সম্পর্কে অভিযোগের পাহাড় ছিল। সাবেক প্রতিমন্ত্রী জুনায়ে়দ আহমেদ পলকের ঘনিষ্ঠ হওয়ায় তার বিরুদ্ধে নিউজ করতে কেউ সাহস পেতো না।

যে সব প্রকল্পের অর্থ আত্মসাত করা হয়েছে:

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধীনে ৮৩৭ কোটি টাকার শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার (১১টি) প্রকল্প (প্রথম সংশোধিত), ১ হাজার ৮৮৬ কোটি টাকার জেলা পর্যায়ে আইটি/হাই-টেক পার্ক স্থাপন (১২ জেলায়) (প্রথম সংশোধিত), ৫৩৩ কোটি টাকার শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প, ৪৩১ কোটি টাকার বঙ্গবন্ধু হাই-টেক সিটি-২-এর সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্প (দ্বিতীয় সংশোধিত), ৩৫৩ কোটি টাকার ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্প, ৭৪ কোটি টাকার বাংলাদেশ-ভারত ডিজিটাল সেবা ও কর্মসংস্থান প্রশিক্ষণ (বিডিসেট) কেন্দ্র প্রতিষ্ঠাকরণ শীর্ষক প্রকল্প, ১ হাজার ৫৩৪ কোটি টাকার শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি, ১ হাজার ১১৪ কোটি টাকার শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (১৪টি) প্রকল্প। দুর্নীতি দমন কমিশন এ সব প্রকল্পের ফাইল জব্দ করে তদন্ত শুরু করেছে। (চলবে)

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি