1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সেতারা মূসার মৃত্যুতে ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকা’র শোক

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

প্রখ্যাত সাংবাদিক আবদুস সালামের জ্যেষ্ঠ কন্যা ও বিশিষ্ট সাংবাদিক এবিএম মূসার স্ত্রী সেতারা মূসা আর নেই। আজ মঙ্গলবার বিকেল ৪টায় তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানী আনোয়ার খান মর্ডান হসপিটালে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর।

তিনি এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
কর্মজীবনে তিনি পাকিস্তান আমলে দৈনিক পূর্বদেশ ও আওয়াজ পত্রিকাসহ বিভিন্ন জাতীয় দৈনিকে নারী পাতার সম্পাদক ছিলেন। তাছাড়া তিনি সমাজ সেবক হিসেবে অনেক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।
মরহুমার কন্যা সাংবাদিক পারভীন সুলতানা ঝুমা জানান- আজ বাদ এশা রাজধানীর মোহম্মদপুরের ইকবাল রোড মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল বুধবার বাদ জোহর ফেনী জেলার ফুলগাজী উপজেলার কুতুবপুরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে স্বামী এবিএম মূসার কবরের পাশে দাফন করা হবে।
মহিয়সী নারী সেতারা মূসা’র মৃত্যুতে ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকা গভীর শোক ও দঃখ প্রকাশ করেছে। সংগঠনের সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ভূঞা এক শোক বার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি