1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড – এর লোগো উন্মোচন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

 

১৩ই সেপ্টেম্বর, বুধবার বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-এ আনুষ্ঠানিকভাবে বসুন্ধরা টয়লেট্রিজ এর লোগো উন্মোচন করা হয়। গত ২৫ জুন বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড যাত্রা শুরু করে। লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোস্তাফিজুর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর,বসুন্ধরা গ্রুপ। তিনি বলেন,”আমাদের চারপাশের পরিবেশ আমাদেরকে যে অফুরন্ত সম্পদ দান করেছে তার প্রতি আমাদের সকলের সবসময় কৃতজ্ঞ থাকা উচিত। সেজন্যই আমরা পণ্যগুলোকে পরিবেশবান্ধব করার পাশাপাশি প্রতিটি পণ্য উৎপাদনে পানি ও সোলার এনার্জির সঠিক ব্যবহার করেছি। আমাদের লোগোতেও তাই প্রকৃতির শক্তিশালী উপাদানগুলোকে নিয়ে আসার চেষ্টা করেছি। লোগোতে আপনারা তিনটি রঙ এর আধিপত্য দেখবেন। নীল যা পানি, সবুজ যা প্রকৃতি এবং হলুদ যা সুর্যকে মাথায় রেখে ব্যবহার করা হয়েছে।“ বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড উন্নতমানের কাঁচামাল এবং আধুনিক মেশিনারিজ ব্যবহার করে হোম কেয়ার, পারসোনাল কেয়ার, হেয়ার কেয়ার ও ওরাল কেয়ার ক্যাটাগরিতে বসুন্ধরা পাওয়ার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, বসুন্ধরা এক্সট্রিম টয়লেট ক্লিনার, বসুন্ধরা লিট ডিশ ওয়াশ লিকুইড ও বার, বসুন্ধরা এয়ার ফ্রেশনার, বসুন্ধরা এক্সট্রিম প্ল্যান্ট ফাইবার কয়েল, বসুন্ধরা স্মাইলজি টুথপেস্ট নিয়ে এসেছে এবং সামনে আরো বিভিন্ন ধরনের পণ্য বাজারে আনার পরিকল্পনা রয়েছে।

বর্তমান যুগের চাহিদার কথা মাথায় রেখে, এই টয়লেট্রিজ পণ্যগুলোতে ব্যবহার করা হয়েছে মন মাতানো সুগন্ধি যা ভোক্তাদেরকে সতেজ অনুভূতি দিয়ে তাদের প্রতিদিনের কর্মস্পৃহাকে বাড়িয়ে তোলে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ মাসুদুর রহমান, চিফ সেলস অফিসার (বিপিএমএল), মোহাম্মদ কামরুল হাসান, চিফ ফিনান্সিয়াল অফিসার (বিপিএমএল); মোহাম্মদ মাজেদুল ইসলাম, কোম্পানি সেক্রেটারি, সেক্টর সি; মোহাম্মদ আলাউদ্দিন, হেড অব মার্কেটিং (সেক্টর সি, বসুন্ধরা গ্রুপ); মোহাম্মদ আনোয়ারুল হোসেন, ডিজিএম -সেলস, টয়লেট্রিজ, শোয়েব মাহমুদ, ডেপুটি ম্যানেজার, মার্কেটিং,বসুন্ধরা টয়লেট্রিজ সহ আরো অনেকে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি