
ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) ফেনী জেলা ইউনিটের সভাপতি ও দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞার বাবা সুলতান আহম্মদ (১০০) আর নেই।
তিনি শনিবার রাত ৯টা ১৫ মিনিটে ফেনী সদর উপজেলার বিরলী গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনীত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।
মৃত্যুকালে তিনি চার পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়- রোববার সকাল সাড়ে ১০টায় বিরলীতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
শাহজালাল ভূঞার বাবার মৃত্যুতে ওয়াইজেএফবি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় সংগঠনের সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।