1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

জবি রিপোর্টার্স ইউনিটি সভাপতি অমৃত সম্পাদক শশী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

এশিয়ান টেলিভিশন ও দৈনিক করতোয়া এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অমৃত রায়কে  সভাপতি ও দৈনিক দেশ বাংলা পত্রিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহ শরফুদ্দীন শশীকে সাধারণ সম্পাদক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির ২৩-২৪ কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। বুধবার  জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা  ইমতিয়াজ উদ্দিন, সাবেক সভাপতি আবু হানিফ, সাবেক সাধারণ সম্পাদক রিসাত রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনের সহসভাপতি পদে তাসদিকুল হাসান দৈনিক বাংলাদেশ সমাচার প্রত্রিকার জবি প্রতিনিধি, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো.এনামুল হক দৈনিক সকালের ডাক প্রত্রিকার জবি প্রতিনিধি, ও ২নং যুগ্ন সাধারণ সম্পাদক পদে উম্মে রাহনুমা রাদিয়া দৈনিক সবুজ বাংলাদেশ প্রত্রিকার জবি প্রতিনিধি, সাংগঠনিক সম্পাদক পদে মো. জাহিদুল হাসান দৈনিক প্রতিদিনের সংবাদ প্রত্রিকার জবি প্রতিনিধি, সহ সাংগঠনিক সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলম রাজধানী টাইমস এর জবি প্রতিনিধি, দপ্তর সম্পাদক  পদে শফিকুল ইসলাম সময়ের আবর্তন প্রত্রিকার জবি প্রতিনিধি, প্রচার সম্পাদক পদে  তৌসিফুর রহমান মনির বাংলাভিশন অনলাইন এবং কোষাধ্যক্ষ পদে নিশাদ মাহমুদ ফরহাদ দৈনিক ভোরের বানী প্রত্রিকার জবি প্রতিনিধি দায়িত্ব পেয়েছেন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে রোকাইয়া ইসলাম তিথী,  আবুল বাশার, মাসুম তালুকদার, ফাতেমা তুজ জোহরা লাবণ্য, কাজী তাসনীম নাহার প্রাপ্তি, উবায়েদুল হক শুভ এবং সহযোগী সদস্য পদে মোঃ রাইসুল ইসলাম, আনিকা তাহসীন,শরিফুল ইসলাম, রুমানা আক্তার রুনি, আবু বকর সম্পদ, ঐশ্বর্‍্য সারোয়ার অপূর্ব, শেখ জুবায়ের রাহাত দায়িত্ব পেয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি অমৃত রায় বলেন, “আমাকে সভাপতির দায়িত্ব দেওয়ায় প্রধান উপদেষ্টা, সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদককে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগঠনের  সকলকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে  সততা, সাহসিকতা ও অসাম্প্রদায়িকতার সহিত সার্বিক উন্নয়নের পথে নিয়ে যেতে সদা সোচ্চার থাকবো।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহ মো: শরফুদ্দিন শশী বলেন,”  ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালার কাছে । সততা, সাহসিকতা ও অসাম্প্রদায়িকতা এই তিন মূলনীতিতে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব।”
উল্লেখ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আবু হানিফ ও সাবেক সাধারণ সম্পাদক রিসাত রহমান স্বচ্ছকে সংগঠন উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি