
ইয়ুথ জার্নালিস্টস ফোরামের সহ-সভাপতি, দৈনিক ইনকিলাবের মফস্বল সম্পাদক আলম শামসের মা-জননী আর নেই।
তিনি আজ শনিবার ভোরে ৬৭ বছর বয়সে রক্তরোগ জটিলতায় চিকিৎসাধিন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তার মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছে ওয়াইজেএফবি। আজ সকালে সংগঠনের সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।