1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরাম এর ইফতার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

দেশে অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে নানামুখী চাপ ও ঝুকি রয়েছে। সরকারের পাশাপাশি গণমাধ্যমের মালিকপক্ষের স্বার্থ, করপোরেট সংস্কৃতি ও সাংবাদিকদের ব্যক্তিস্বার্থ অনুসন্ধানী সাংবাদিকতার পথে বাধা। তবে এমন চাপ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য বড় সুযোগ। শনিবার (৩০ মার্চ) রাজধানীর হোটেল ফার্সে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরাম (আইজেএফ) আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘অনুসন্ধানী সাংবাদিকতা: প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠানে বক্তাগণ এ কথা বলেন। বক্তাগণ বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা করার সাহস দিন দিন কমে যাচ্ছে, এ বিষয়ে আরো আন্তরিক ও মনোযোগী হওয়া দরকার। পাশাপশি প্রচুর গবেষণা ও বিষয়ভিত্তি পড়াশোনা করা দরকার।

অনুসন্ধানী সাংবাদিকতা করার ক্ষেত্রে বাইরের চাপ যেমন আছে, তেমনি প্রাতিষ্ঠানিক ও সাংবাদিকদের লোভ-লালসারও দায় আছে বলে মনে করেন। বক্তাগণ অনুসন্ধানী সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহনেরও পরামর্শ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আখতার বিপিএম (বার)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল।
বিষয় ভিত্তিক আলোচনা করেন ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্ট এসোসিয়েশন এর সভাপতি ও আইজেএফ-এর প্রধান উপদেষ্টা কুদ্দুস আফ্রাদ, বিএফইউজের কোষাধ্যক্ষ ও আইজেএফ উপদেষ্টা খায়রুজ্জামান কামাল, দৈনিক আজকের সংবাদ সম্পাদক এসএম আবু সাঈদ।

শুভেচ্ছা বক্তব্য রাখের বাংলাদেশের আলো সম্পাদক মো. মফিজুর রহমান খান বাবু ও আইজেএফ সাধারণ সম্পাদক কে.এম আব্দুল মজিদ। রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইজেএফ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম কচি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি