1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

করোনা মহামারিতে প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। করোনা আক্রান্ত হওয়ার পর রাজধানীর একটি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ২৮ এপ্রিল রাতে তার মৃত্যু হয়। তিনি দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক ও প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে তিনি দৈনিক আমাদের সময়, মানবজমিনসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। এ ছাড়া কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি) এর সভাপতি হুমায়ুন কবীর খোকন ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
তার স্ত্রী লেখক শারমিন সুলতানা রীনা জানান, হুমায়ুন কবীর খোকনের স্মৃতি রক্ষার্থে তিনি ‘সাংবাদিক খোকন ফাউন্ডেশন’ গড়ে তুলেছেন। তার সহকর্মী আহমেদ ইসমাম ও সাব্বির আহমেদের উদ্যোগে ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে ‘বইঘর’ নামে একটি পাঠাগারও পরিচালিত হচ্ছে।

কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি মো. সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন প্রয়াত হুমায়ুন কবীর খোকনের আত্মার মাগফেরাত কামনা করে সকলের দোয়া চেয়েছেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি