1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সাংবাদিক জহিরুলের ওপর পুলিশী নির্যাতনে সিজেএফডি’র নিন্দা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি) এর কার্যনির্বাহী সদস্য ও দৈনিক কালের কণ্ঠ’র নিজস্ব প্রতিবেদক জহিরুল ইসলাম সম্প্রতি গুলশান এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিজেএফডি’র সভাপতি মোঃ শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন।

জহিরুল ইসলাম জানান, রবিবার রাতে রাজধানীর গুলশান-২ এলাকায় অগ্নিকাণ্ডের সংবাদ ফেসবুক পেজে লাইভ করার সময় তাকে পিটিয়ে আহত করেন গুলশান থানার এক পুলিশ কর্মকর্তা। এসআই পদমর্যাদার এই কর্মকর্তার নাম হাসিব। তিনি গুলশান ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত। জহিরুল মাথায়, বুকে ও মুখে আঘাত পেয়েছেন।

ভুক্তভোগী জহিরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের সময় দৈনিক কালের কণ্ঠ’র ফেসবুক পেজ থেকে ভবনটির বিপরীত পাশে রাস্তায় দাঁড়িয়ে তিনি লাইভ দিচ্ছিলেন। ওই সময় গুলশান পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাসিব তাকে এসে বলেন, ‘আপনি এখানে কী করছেন?’ এর জবাবে তিনি সেই পুলিশ সদস্যকে বলেন, ‘আমি দৈনিক কালের কণ্ঠ থেকে ফেসবুক পেজে লাইভ দিচ্ছি।’ তিনি নিজেকে সংবাদকর্মী পরিচয় দেওয়ার পরই তাকে বেধড়ক মারধর শুরু করেন এসআই। এ সময় তার মোবাইল ও আইডি কার্ড ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তিনি মারধরের শিকার হওয়ার পর পাশে থাকা পুলিশের এক কর্মকর্তাকে দেখতে পেয়ে তার কাছে ছুটে যান এবং সহযোগিতা চান। এ সময় এসআই হাসিব সেখান থেকে সটকে পড়েন।

বিবৃতিতে সিজেএফডি নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিককে নির্যাতন করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনা মুক্ত গণমাধ্যম বিকাশের অন্তরায়। তারা পুলিশের ওই এসআইয়ের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি