1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

বিআরটিএতে দালালি করলেও নিজেকে পরিচয় দেন বড় কর্মকর্তা হিসেবে 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
Oplus_131072

গাড়ির কাগজ করানো অথবা ড্রাইভিং লাইসেন্স করার নামে সাধারণ মানুষের পকেটের টাকা নিজের পকেটে নেওয়ার খুবই ভালো দক্ষতা রয়েছে মো. আমিরুল ইসলামের। ঢাকার মিরপুরের বিআরটিএ অফিসে দালালি ও প্রতারণা করে হয়েছেন বিপুল অর্থ সম্পদের মালিক। সেই সাথে কখনো কখনো নিজেকে পরিচয় দেন বিআরটিএর বড় কর্মকর্তা হিসেবে।

সরকারি হিসাব অনুযায়ী একটি পেশাদার ড্রাইভিং লাইসেন্সের খরচ প্রায় তিন হাজার টাকার মত আসলেও সেই লাইসেন্স করতে কারো কারো কাছে ১২ থেকে ১৫ হাজার টাকাও নেন আমিরুল। চার পাঁচ গুণ বেশি টাকা নিয়েও অনেকের কাজ ঠিকমতো না করে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ভুক্তভোগী এক ব্যক্তির অভিযোগ, আমিরুলের কাছে গাড়ির কাগজ করতে অগ্রিম টাকা দিয়ে প্রায় তিন মাস যাবত তার পেছনে ঘুরছে। তিন মাস সরকারের কাগজ করে দিতে পারেনি আমিরুল। ভুক্তভোগী টাকা ফেরত চাইলে তাও দিতে নারাজ তিনি।

রাজধানীর বনশ্রীর বাসিন্দা রুবেল বলেন, আমিরুল বিআরটিএ তে দালালি করে এটা আমি জানতাম না। তিনি আমাকে বলেছেন তিনি বিআরটিএর বড় কর্মকর্তা। উনার ফাঁদে পড়ে আমি একটি ড্রাইভিং লাইসেন্স করেছি ১৩ হাজার টাকা খরচ করে।

এসব বিষয় জানতে চাইলে বিআরটিএর এক কর্মকর্তা বলেন, দালালদের দৌরাত্ম  আগের থেকে অনেকটা কমেছে। তবে এটা পুরোপুরি নির্মূল হয়নি। বেশ কিছু দালাল এখনো অফিসের আশপাশে ঘোরাঘুরি করে এবং তারা সাধারণ মানুষকে হয়রানি করে। তবে কেউ এখানে কাজ না করেও বিআরটিএর কর্মকর্তা পরিচয় দেওয়াটা সম্পূর্ণই প্রতারণার শামিল ও আইনত দণ্ডনীয় অপরাধ।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি